• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নওগাঁর বিভিন্ন উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ ১০ জন গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ / ১০৪ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বছরের প্রথম দিনে ১ জানুয়ারি ২০২৬ তারিখে নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে জেলার একাধিক উপজেলায় মাদকসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ সদর থানা, ধামইরহাট থানা, বদলগাছী থানা ও পোরশা থানা পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশের প্রথম অভিযানে ১ জানুয়ারি রাত আনুমানিক ৯টায় ধামইরহাট থানাধীন পূর্ব শিবপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়কালে হাফিজুল ইসলাম (২১), পিতা- রুবেল হোসেন, সাং- পূর্ব শিবপুর, থানা- ধামইরহাট, জেলা- নওগাঁ এবং মতিউর (৬০), পিতা- আঃ মজিদ, সাং- ইদোনি, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাটকে গ্রেফতার করা হয়। দেহ তল্লাশিতে হাফিজুল ইসলামের কাছ থেকে ২০০ পিস এবং মতিউরের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

ডিবি পুলিশের আরেক অভিযানে একই দিন রাত আনুমানিক ১০টায় নওগাঁ সদর থানাধীন উকিলপাড়া এলাকায় জনৈক আক্তারের ভাড়াটিয়া জাহাঙ্গীর আলম (৩৮), পিতা- সামসুল আলম, সাং- চকদেবপুর, জেলা- নওগাঁর বসতবাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিতে তার হেফাজত থেকে ৪০ পিস মাদকদ্রব্য এম্পল ইনজেকশন উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী জুবায়ের (২৮), পিতা- এস এম রেজোয়ান নবী ওরফে বাবু আনসারী, সাং- পোস্ট অফিস পাড়া, থানা- নওগাঁ সদরকে গ্রেফতার করা হয়।

এছাড়া পুলিশ সুপারের নির্দেশক্রমে বদলগাছী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন অবস্থায় মোঃ সুজন (৩৫), মোঃ রুবেল (৩০), তরুণ ওরাও (৩০), মোঃ শাহিন (৩০) এবং ফেরদৌস (২৫)-কে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে পুলিশ স্কটের মাধ্যমে জেলা কারাগার নওগাঁতে প্রেরণ করা হয়।

অন্যদিকে পোরশা থানা পুলিশের অভিযানে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ পলাশ হোসেন (৩৩), পিতা- মৃত বকুল হোসেন, সাং- বড়গ্রাম কায়াপাড়া, থানা- পোরশা, জেলা- নওগাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ প্রসঙ্গে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বছরের প্রথম দিনেই জেলা জুড়ে সমন্বিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। নতুন বছরে নওগাঁকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।” তিনি মাদক নির্মূলে সাধারণ জনগণের সহযোগিতাও কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/