• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁ বিশ্ববিদ্যালয় ২ বছর পর পেল নিজস্ব লোগো, দুই বিষয়ে চলবে শিক্ষা কার্যক্রম

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ / ৯৯ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

প্রতিষ্ঠার দুই বছর পর নিজস্ব লোগো পেল নওগাঁ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির প্রথমবারের মতো অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় নিজস্ব লোগো অনুমোদনসহ একাধিক গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়।

গতকাল রোববার বিকেলে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নওগাঁ মডেল টাউন আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্যগুলো জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেট সভার শুরুতে উপাচার্য হাছানাত আলী যোগদানের পর থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও কার্যক্রম সম্পর্কে সিন্ডিকেট সদস্যদের অবহিত করেন।

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে পাঠদান শুরুর লক্ষ্যে একটি সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক কম্পিউটার ল্যাব ও মানসম্মত শ্রেণিকক্ষ প্রস্তুত করতে নেওয়া পদক্ষেপে সিন্ডিকেট সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। সিন্ডিকেট সভায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অর্থবহ ও প্রতীকী মনোগ্রাম (লোগো) অনুমোদন করা হয়।

২০২৩ সালে প্রতিষ্ঠিত হলেও এত দিন বিশ্ববিদ্যালয়টির কোনো নিজস্ব লোগো ছিল না। লোগোর ওপরে–নিচে বাংলা ও ইংরেজিতে নওগাঁ বিশ্ববিদ্যালয় নাম লেখা রয়েছে। এ ছাড়া জ্ঞানের আলো ও জ্ঞান আহরণের মাধ্যম হিসেবে উদীয়মান সূর্য ও বইয়ের প্রতীক আছে।

এ ছাড়া প্রযুক্তির ব্যবহার বোঝাতে ইঞ্জিন, শিক্ষার্থীদের শিক্ষায় সর্বোচ্চ অর্জন হিসেবে সাফল্যের মুকুট এবং প্রকৃত শিক্ষা অর্জনের প্রথম অঙ্কুরোদ্‌গম বোঝাতে নতুন পাতা অঙ্কিত আছে এই লোগোতে। এ ছাড়া বাংলাদেশের লাল-সবুজের পতাকার রং ও বরেন্দ্র অঞ্চল বা সোমপুরের মাটির রঙের চিহ্ন আছে এই লোগোতে।

উপচার্য হাছানাত আলী বলেন, লোগো একটি প্রতিষ্ঠানের আত্মপরিচয়। এটি শুধু একটি চিহ্ন কিংবা প্রতীক নয়, লোগো এমন একটি বার্তা; যার মধ্যে একটি প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি, আদর্শ, মূল্যবোধ এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন বিদ্যমান।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পথচলায় এই লোগো প্রতিষ্ঠানকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/