• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ফুলগাজীতে বেগম খালেদা জিয়ার গ্রামের বাড়ি ও বিএনপি কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহিউদ্দিন মহি খন্দকার: / ৭২ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

গতকাল ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ছয়টা সময় ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর ঢাকা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে ফুলগাজী শ্রীপুর মজুমদার বাড়ি বেগম খালেদা জিয়া স্মৃতি জড়িত বাড়িতে সকাল থেকে চলছে শোকের মাতম সেখানে খালেদা জিয়ার চাচাতো ভাই মোঃ জাহিদ হোসেন মজুমদার এর আয়োজনে কোরআন তেলাওয়াত দোয়া মুনাজাত করা হয়েছে।

এরপর বাদ আসর ফুলগাজী উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম ভিপি স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অন্যদিকে বাদ ইশার আনন্দ পুর বাজার জামে মসজিদে ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ এর নেতৃত্বে উপজেলা বিএনপির ওলামা দলের আয়োজনে গোলাপ চেয়ারম্যান অফিসে দোয়া মুনাজাতে উপজেলার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা কেন্দ্রীয় বিএনপির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ কথা জানান; শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/