• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার

দারুসসালাম সহকারী কমিশনার (ভুমি)অফিসে যুবলীগের মিটিং ভুমি অফিসের সুরক্ষিত দলিলাদি অরক্ষিত আওয়ামী ফ্যাসিস্টের হাতে

আরিফুজ্জামান (সাগর) / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

মিরপুর সহকারী কমিশনার ( ভূমি) দারুস সালাম অফিসের সুরক্ষিত জমির কাগজপত্র অরক্ষিত অবস্থায় পড়ে আছে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী সিন্ডিকেটের হাতে । মিরপুর ডিভিশনে জমি, প্লট, ফ্ল্যাট মালিকদের আতঙ্কের নাম সজীব সিন্ডিকেট ।

ফ্যাসিস্ট আওয়ামী যুবলীগের অন্যতম দোসর আব্দুল্লাহ আল নোমান সজীব স্বৈরাচার আওয়ামী লীগের দলীয় প্রভাব বিস্তার করে, মিরপুর জোনের দারুসসালাম ভূমি অফিসের অফিশিয়াল কোন পদে নিয়োগপ্রাপ্ত না হয়েও, অত্র এলাকার জমি, ফ্লাট ও প্লট মালিকদের জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং নিচ্ছে । সরকারি কমিশনার (ভূমি) অফিসের সমস্ত কাগজপত্র, ভুমি অফিসের রেকর্ড রুম সহ সবকিছু নিয়ন্ত্রণে এই আব্দুল্লাহ আল নোমান সজিব সিন্ডিকেট গং দের হাতে ।

জানা যায়, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার আওয়ামী যুবলীগের সক্রিয় ও ৫ আগস্ট এর একাধিক হামলার ও অর্থ যোগানদাতা আব্দুল্লাহ আল নোমান সজিব আওয়ামী লীগ আমলের ক্ষমতার প্রভাব দেখিয়ে দারুস সালাম থানা ভূমি অফিসের সবকিছুর নিয়ন্ত্রণ নেন । তার সিন্ডিকেট আছে ভূমি অফিসের গেটের অপজিটের দোকানী নাজমুল, সাদ্দাম সহ ৬/৭ জন ।
গতকাল সন্ধ্যায় নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হয়ে, সরেজমিনে গিয়ে দেখা যায়, গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে ‌। ভিতরে সুনসান নীরবতা । গেট মানের কাছে জানতে চাওয়া হয় ভিতরে কেউ আছে কিনা ?
তখন সে এক কথায় উত্তর দেয়, কেউ নাই !
পরবর্তীতে স্থানীয় জনগণের উপস্থিতিতে গিয়ে দেখা যায়, কয়েকজন বসে মিটিং করছে এবং লোকজন দেখে একজন পালিয়ে যায় ‌। সিন্ডিকেটের কয়েকজনকে পাওয়া গেলেও , একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, পালিয়ে যাওয়া ব্যক্তিই সজীব ।
(ভিডিও প্রতিবেদকের নিকট সংরক্ষিত)

পরবর্তীতে সহকারি কমিশনার( ভূমি )অফিসের ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তা গরিব শাহ ঘটনা স্থলে উপস্থিত হন এবং সহকারী কমিশনার (এসি ল্যান্ড) এর সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ বিষয়ে জানতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসানুজ্জামান হাসান বলেন,
বিষয়টি আমি অবগত নই, ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তাকে পাঠানো হয়েছে, ঘটনা সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব ।

সজীব সিন্ডিকেটের সকলের “আঙ্গুল ফুলে কলা গাছ” হওয়ার অনুসন্ধানী প্রতিবেদন দেখতে চোখ রাখুন পরবর্তী নিউজে ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/