• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর) প্রতিনিধি// / ১২৩ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ-৭, দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে সহকারী রিটার্নিং অফিসার ও বিরল উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর নিকট মনোনয়ন পত্র জমা প্রদান করেন স্বতন্ত্র প্রার্থী দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু।
তিনি বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ার পর নেতা-কর্মী ও সমর্থকদের দাবির প্রেক্ষিতে জনআকাঙ্খা থেকে প্রার্থী হয়েছেন বলে মনোনয়ন পত্র জমা শেষে উপস্থিত সাংবাদিকদের প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে বলতে চাই, আমরা সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানডজন্য তাদের দাবির প্রেক্ষিতে আজকে আমাকে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করতে হয়েছে। কারণ ইতিপূর্বে সারা বাংলাদেশে যখন সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, তখন বিরল- বোচাগঞ্জের ঘোষিত প্রার্থীর প্রতি সন্তুষ্ট না বলে আসছে এবং তারা সবাই বলে এই প্রার্থী পরিবর্তন করা না হলে আসনটি অন্য দলের হাতে চলে যাবে। তাই জনগণের দাবির প্রেক্ষিতে, দলীয় নেতা-কর্মীদের দাবির প্রেক্ষিতে এবং আসনটিকে ধরে রাখার চেষ্টায় এবং দলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে ও সাধারণ ভোটারদের প্রতি শ্রদ্ধা রেখে আমি তাঁদের দাবির প্রেক্ষিতে মনোনয়ন পত্র দাখিল করেছি। আশা রাখি বিরল- বোচাগঞ্জের মানুষ তারা তাদের জন্য সকল আশা আকাঙক্ষা এবং দাবি পূরণ হয় আগামীতে বিরল- বোচাগঞ্জে যেন জনগণের প্রতিনিধি নির্বাচিত করতে পারে এই আশাবাদ ব্যাক্ত করছি। এ সময় বিরল উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বিরল পৌর বিএনপির সহসভাপতি ইস্কান্দার হাসানসহ বিএনপি, অংগসংগঠনসমূহের নেতৃবৃন্দসহ কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/