• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

গফরগাঁওয়ে বিএনপির মনোনয়নবঞ্চিত কারণে অগ্নিবীণা ট্রেন লাইনচ্যুত

মোঃ কামরুল হাসান লিটন / ১৩৮ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে শনিবার বিকেল থেকে আন্দোলন করছেন মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকেরা। এর মধ্যেই গতকাল রোববার গভীর রাতে দুর্বৃত্তরা রেললাইনের প্রায় ২০ ফুট খুলে সরিয়ে ফেললে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়।

রেলস্টেশন ও পুলিশ সূত্র জানায়, আজ সোমবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে গফরগাঁও রেলস্টেশনের প্রায় দুই কিলোমিটার আগে সালটিয়া মাঠখোলা এলাকায় তারাকান্দি থেকে ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়। ওই স্থানে রেললাইনের ২০ ফুট অংশ নাট খুলে সরিয়ে ফেলা হয়েছিল। এতে ট্রেনটি ইঞ্জিনসহ সামনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

গফরগাঁওয়ের স্টেশনমাস্টার হানিফ আলী বলেন, ‘মনোনয়ন নিয়ে যারা আন্দোলন করছে, তারা মূলত সকাল নয়টার পর নামেন; কিন্তু ভোর রাতে কে বা কারা প্রায় ২০ ফুট লাইন খুলে ফেলেছে। আমরা ঘটনাস্থলে আছি। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা করেছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর লাইন মেরামত করে আবার ট্রেন চলাচল চালু করা হবে।’

দলীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামানকে এ আসনে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করে বিএনপি। এ আসন থেকে আরও পাঁচ নেতা বিএনপির মনোনয়ন চেয়ে প্রচারে ছিলেন। তাঁরা হলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, এ বি সিদ্দিকুর রহমান, সদস্য মুশফিকুর রহমান, আল ফাত্তাহ ও মোফাখখারুল ইসলাম।

বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে গফরগাঁওয়ে সড়ক ও রেলপথের বিভিন্ন স্থানে আগুন
শনিবার মনোনয়ন ঘোষণার পরপরই মনোনয়নবঞ্চিত প্রার্থী এ বি সিদ্দিকুর রহমান ও মুশফিকুর রহমানের সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন। বিভিন্ন স্থানে সড়কে আগুন দিয়ে দলীয় প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এবং রোববার দিনভর বিক্ষোভ চলে। বিভিন্ন এলাকায় সড়কে আগুন দিয়ে অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে। টানা দুই দিন ধরে সড়ক ও রেলপথে যোগাযোগ ব্যাহত হচ্ছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ‘রেললাইনের একটি অংশের নাট খুলে সরিয়ে ফেলা হয়েছে। এতে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। দুই দিন ধরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আজ কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/