• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বেসিক কম্পিউটার প্রশিক্ষণে কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ

মো: রেজাউল করিম / ২৬৪ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচিতে কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২৮-১২-২৫) রাত ৯ ঘটিকায় সিঙ্গাপুরের স্থান 10A lorong Bistari, Singapore এলাকায় এ সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কার্যক্রমটি বাস্তবায়ন করে সিঙ্গাপুর সরকারের স্বীকৃত দক্ষতা উন্নয়ন সংস্থা Skills Future SG।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের কম্পিউটার বেসিক, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, ই-মেইল ও ইন্টারনেট ব্যবহারসহ আধুনিক তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রাথমিক জ্ঞান প্রদান করা হয়। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে ডিজিটাল দক্ষতা ছাড়া টিকে থাকা কঠিন। বেসিক কম্পিউটার জ্ঞান কর্মসংস্থান, পেশাগত উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করে। SkillsFuture SG ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কাজ করে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এমন উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/