• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিজয় গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৫ গ্রহণ করলেন শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক

আশরাফুল আলম সরকার বিশেষ প্রতিনিধি / ১৩৩ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

সংগঠন পরিচালনা, রাজনৈতিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “বিজয় গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৫” গ্রহণ করেছেন গাজীপুরের শ্রীপুর পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- আহবায়ক ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির সরকার

২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার) বিকেল ৪টায় ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে বিজয় বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে “বিজয়ের ৫৪ বছরে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা, বিজয় উৎসব–২০২৫, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ, সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. হামিদা খানম, সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন এবং এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ (অব.)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা এ্যাডভোকেট শেখ মো. আমির হামজা।

বিজয় বাংলাদেশ ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের নেতৃত্বে দক্ষতা, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ও মানবিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

পুরস্কার গ্রহণকালে শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির সরকার  বলেন,
“এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল ও মানুষের জন্য কাজ করতে অনুপ্রেরণা যোগাবে। এটি শ্রীপুরবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি উৎসর্গ করছি।”

এ সম্মাননা প্রাপ্তিতে শ্রীপুর পৌর বিএনপির নেতাকর্মী, রাজনৈতিক অঙ্গন ও সুধী মহলের মধ্যে ব্যাপক আনন্দ ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/