• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মধুহাটিতে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

আবু বক্কর সিদ্দিক / ১০১ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন :ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের কামতা গ্রামে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৭ ডিসেম্বর) শনিবার বিকাল ৪টাই মধুহাটি ইউনিয়নের কামতা, মির্জাপুর গ্রামে গিয়ে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাবিক আহমেদ বাপ্পি, সদর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. জিয়াউল ইসলাম ফিরোজ, মধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি লালসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, আমরা সবাই একসাথে বসবাস করছি যতদিন বেঁচে থাকবো একসাথেই থাকবো কিন্তু কাউকে হিংসা করে কারও আঘাত করবো না। কারন, শ্বাসন করে কারও মন পাওয়া যায় না। তাকে ভালোবেসে যেটা করা যাবে সেটা শ্বাসনের মাধ্যমে হবে না। কাউকে শ্বাসন করার জন্য ধানের শীষে ভোট দিবেন না। আমরা চাই সবার আত্মীয় হয়ে পাশে থাকতে কারও শত্রু হতে না। কারও বিনা কারনে আমরা চাইবো না তাকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে দিই। এটা রাজনীতি নই ভাই, মানুষকে ভালোবাসুন তার সুখ দুঃখের সাথী হন, দেখবেন ঠিকই আপন হয়ে ভোট টা দিবে।

নেতৃবৃন্দ আরও বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ধানের শীষের প্রার্থীর পক্ষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/