• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

জুম্মার নামাজ আদায় শেষে মরহুম মশিউর রহমানের কবর জিয়ারত করলেন অ্যাড. এম এ মজিদ

আবু বকর সিদ্দিক স্বপন : / ৩৮ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন: আজ শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের কন্যাদহ গ্রামের জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদসহ দলের জেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জুম্মার নামাজ শেষে কন্যাদহ গ্রামের সিদ্দিকিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার সামনে অবস্থিত পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম মশিউর রহমানের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ওই কবরস্থানে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের মা-বাবা, ভাইসহ পরিবারের অন্যান্য সদস্য ও স্বজনরাও শায়িত আছেন।

কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু।

এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ এ সময় মরহুম মশিউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/