• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শিক্ষার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ মানবিক গফরগাঁও উপজেলা শিক্ষা অফিসারের দায়িত্বে নূর এ আলম ভুঁইয়া

আশরাফুল আলম সরকার / ৫২ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

গফরগাঁও উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন, শৃঙ্খলা ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গত ৬ অক্টোবর ২০২৪ তারিখে মোঃ নূর এ আলম ভুঁইয়া তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল, শিক্ষার্থী-কেন্দ্রিক এবং ফলপ্রসূ করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, শিক্ষক ও প্রধান শিক্ষকদের সঙ্গে সমন্বয় সভা, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে অভিভাবকদের সম্পৃক্ত করা এবং পাঠদানের মান উন্নয়নে দিকনির্দেশনা দেওয়ায় তার কার্যক্রমে ইতোমধ্যেই ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, উপজেলা পর্যায়ে দায়িত্ব গ্রহণের পূর্বে ১৫ নম্বর টাংগাবর ইউনিয়নে ভারপ্রাপ্ত দায়িত্ব পালনকালে মাত্র এক বছরের ব্যবধানে তিনি ইউনিয়নের শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে একটি দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হন। ওই সময়কালে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শ্রেণিকক্ষের পরিবেশ উন্নতকরণ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সচেতনতামূলক কার্যক্রম এবং শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি করার উদ্যোগ ব্যাপক প্রশংসা পায়।

নূর এ আলম ভুঁইয়ার নেতৃত্বে টাংগাবর ইউনিয়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একটি আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে ওঠে। রাস্তা ঘাট শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও তিনি অগ্রণী ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গফরগাঁও উপজেলায় দায়িত্ব গ্রহণের পর তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। এজন্য বিদ্যালয়ে নিয়মিত পাঠদান নিশ্চিত করা, সময়ানুবর্তিতা বজায় রাখা, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল শিক্ষা ব্যবস্থার প্রসারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলের মতে, মোঃ নূর এ আলম ভুঁইয়ার দক্ষ প্রশাসনিক সক্ষমতা, বাস্তবভিত্তিক পরিকল্পনা ও মানবিক দৃষ্টিভঙ্গি গফরগাঁও উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে গফরগাঁও উপজেলা শিক্ষা ক্ষেত্রে একটি মডেল উপজেলায় পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/