• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৬০তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সমাপ্ত : হুনাইন হাউস চ্যাম্পিয়ন, খায়বার হাউস সার্বিক চ্যাম্পিয়ন

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১৫৫ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৬০তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) কলেজের অ্যাথলেটিক্স গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজীম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী সাজীদা আহমেদ।

প্রধান অতিথি ঝিনাইদহ ক্যাডেট কলেজে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এইচ এম ছেবাজুজ্জামান। পরে অতিথিবৃন্দ ক্যাডেটদের মনোমুগ্ধকর ডিসপ্লে ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।
এবারের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এ হুনাইন হাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে, সারা বছরের পাঠ্যক্রমিক ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের ধারাবাহিকতায় খায়বার হাউস সার্বিক চ্যাম্পিয়ন এবং হুনাইন হাউস রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী ক্যাডেটসহ অন্যান্য প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ক্যাডেটদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন এবং দৈনন্দিন কার্যক্রমে কঠোর অনুশীলনের জন্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের নিরলস ও আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ক্যাডেটদের দেশ ও মাতৃকার প্রয়োজনে নিজেকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ২০২৫ (রবিবার) থেকে তিন দিনব্যাপী ঝিনাইদহ ক্যাডেট কলেজের অ্যাথলেটিক্স গ্রাউন্ডে এই আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ক্যাডেটরা মোট ৩৩টি ইভেন্টে অংশগ্রহণ করে।

এছাড়াও কর্মকর্তা, অনুষদ সদস্য ও অন্যান্য কর্মচারীদের জন্য পৃথক বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ নির্ধারিত বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের পাশাপাশি ক্যাডেটদের প্রতিযোগিতা উপভোগ করেন। এসময় ক্যাডেটদের অভিভাবকসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/