• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নড়াইল-১ আসনে এনসিপি নেতা উজ্জ্বলের মনোনয়ন পত্র সংগ্রহ

মো তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি ; / ১৪৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নড়াইল-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সংগঠক নাজমুল হাসান উজ্জ্বল মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নির কাছে থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাচন অফিসার মঈনুল হক, জুলাইযোদ্ধা শফিকুল ইসলাম, ফারহাজ রানা, ইমামুল মোল্যা, এস এম ইরফানুল বারী উজ্জ্বল, মোহাম্মদ আকাশ শেখ, নুর ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে নাজমুল হাসান উজ্জ্বল বলেন, ‘নড়াইল-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি রাজনীতি করতে এসেছি ক্ষমতার লোভে নয়, বরং সাধারণ মানুষের কথা বলার জন্য। তরুণ সমাজ, জুলাইযোদ্ধা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের সাথে নিয়ে জবাবদিহিমূলক ও মানবিক রাজনীতির ধারা প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য।’

এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও স্থানীয় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন ও নাগরিক অধিকার নিশ্চিতকরণে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন। নির্বাচিত হলে জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/