• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

হলিধানীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মহিলার সম্মিলিত দোয়া মাহফিল

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : / ৬২ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহের হলিধানীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪নং হলিধানী ইউনিয়ন মহিলাদলের আয়োজিত দোয়া মাহফিলে কয়েক হাজার মহিলারা অংশ নেন।

আজ রবিবার সকাল ১১টায় হলিধানী বাজারের এক কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হলিধানী ইউনিয়ন বিএনপির মহিলা দলের সভাপতি মোছাঃ ফাহিমা খাতুন সভাপতিত্ব করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মৌসুমি জাহিদ, ঝিনাইদহ জেলা মহিলাদলের সভাপতি কামরুন নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি, হলিধানী ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, হলিধানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহেদ সাদিক বকুল।

মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহান আল্লাহর খাস রহমত প্রত্যাশা করেন মহিলা মুসল্লিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/