• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

শরণখোলায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক গুরুতর আহত

​রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট): / ১৯৯ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

বাগেরহাটের শরণখোলায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বাদল মুন্সী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক জান্নাত আকন (২৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর সোয়া একটার দিকে শরণখোলা আঞ্চলিক মহাসড়কের লাকুড়তলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল মুন্সী রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা-চালিতাবুনিয়া গ্রামের মজিদ মুন্সীর ছেলে। আহত চালক জান্নাত আকন উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন বাদল মুন্সী। রাস্তা পার হয়ে মসজিদে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে চালক ও পথচারী দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মুন্সীকে মৃত ঘোষণা করেন।
​শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফ মোহাম্মদ জানান, বাদল মুন্সীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
​শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, দুর্ঘটনার খবর পুলিশ পেয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
শরণখোলায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক গুরুতর আহত

​রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট):

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/