• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঝিনাইদহের প্রতাবপুরে বলৎকারের শিকার হয়েছে এক প্রতিবন্ধী যুবক

আবু বক্কর সিদ্দিক স্বপন / ১৪৯ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্ৰামের প্রতিবন্ধী এক যুবককে বলৎকার করেছে একই গ্ৰামের মহসীনের ছেলে শাহীন, ফজর আলীর ছেলে রতন, ওমর আলীর ছেলে আমীন ও চাঁন মিয়ার ছেলে বাঁধন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ছেলেটি একজন প্রতিবন্ধী। তিনি প্রতিবন্ধী হয়েও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ও কিছুদিন আগে কবর স্থান দেখা শুনা করতেন। গত ১৭ ডিসেম্বর বুধবার গ্ৰামের পাশে রামচন্দ্রপুর মাঠে ঘুরতে গেলে বিকাল ৩ টার সময় ঐ চার কিশোর জোর পূর্বক মাঠের মধ্যে বলৎকার করে। পরে বাড়িতে ফিরে এসে ঐ প্রতিবন্ধী যুবক কিছুই জানায় না। কিন্তু ধীরে ধীরে অসুস্থ হলে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় । তখন পরিবারের সদস্যরা কিছু হয়েছে কিনা জানতে চাইলে ঐ প্রতিবন্ধী যুবক পরিবারের সদস্যদের সব কিছু খুলে বলে।

এলাকাবাসী বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর সঠিক তদন্তের মাধ্যমে কঠিন বিচারের দাবি জানাচ্ছি, আমাদের প্রত্যেকের ঘরেই ছেলে ও মেয়ে রয়েছে, আর যেন কারও সঙ্গে এমন ঘটনা না ঘটে।

আইনগত কোন ব্যবস্থা নিয়েছে কিনা জানতে চাইলে প্রতিবন্ধী যুবকের বাবা ও মা বলেন, আমার ছেলে খুবই অসুস্থ, এখন আমরা হাসপাতালে চিকিৎসা করাচ্ছি , চিকিৎসার পর আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/