• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

মো তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি ; / ১৬০ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

শরীফ ওসমান বিন হাদীর হত্যাকারীদের ভারত থেকে এনে ফাঁসি নিশ্চিত করা এবং নড়াইলে জুলাই আন্দোলন দমনে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর জেলা শহরের পুরাতন বাস টার্মিনাল মসজিদ থেকে বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে রূপগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় যায় শতাধিক ছাত্রজনতা। পরে তারা সেখানে রাস্তায় বসে ঢাকা-বেনাপোল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় বেলা ২.৩০ মিনিট থেকে ৩.০০ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে ছাত্রজনতা। পরে নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান ও নড়াইল সেনাক্যাম্পের কমান্ডার মেজর মাজহারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে তারা।

অবরোধকালে বক্তারা জুলাই আন্দোলন দমনে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার এবং আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি জানান। একইসাথে আওয়ামী পুনর্বাসনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন অবরোধকারীরা।

অবরোধ ও বিক্ষোভকালে উপস্থিত ছিলেন নড়াইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম, আহত জুলাইযোদ্ধা আব্দুর রহমান মেহেদী, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, সদস্য সচিব আমিরুল ইসলাম রানা, মুখ্য সংগঠক মোঃ তুহিন মোল্যা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফায়াত উল্লাহ, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলন, ছাত্র অধিকার পরিষদ নেতা আনিসুজ্জামান সোহাগ, জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক হাফেজ রুমান শেখ, সাহিত্য সম্পাদক আবুল কালাম আজাদ, বৈষম্যবিরোধী নেতা নবাব মোল্যা, আকাশ শেখ, রাশেদুল ইসলাম, আরিফুল হাসান রাব্বি, আহসান হাবিব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/