• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ মাটিকাটা বিরোধী অভিযান, ট্রাক্টর ও এস্কেভেটর জব্দ!

শাহাদাত কামাল শাকিল.... / ১৭৮ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকালের দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজারের পূর্ব পাশে লামপুর এলাকায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানটি পরিচালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন চন্দ্র রায়।

অভিযানকালে অবৈধভাবে মাটি বহনরত চারটি মাটিভর্তি ট্রাক্টর জব্দ করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, আনসার বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া একই দিনে উপজেলার পিপুলিয়ার টঙ্গীর পাড় এলাকায় পৃথক আরেকটি অভিযানে একটি এস্কেভেটর জব্দ করা হয়।

অভিযানে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে আবাদযোগ্য কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে কনট্রাকটর মোঃ তাজু (৪৬), পিতা—মৃত সিদ্দিকুর রহমান,গোয়ালগাঁও, জোড়কানন পূর্ব, কুমিল্লা কে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জব্দকৃত যানবাহনগুলোর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/