বাংলাদেশে ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ময়নামতি রেজিমেন্টের নির্দেশনা মোতাবেক রেজিমেন্টের আওতাধীন সকল জেলাসমূহে ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিএনসিসি ক্যাডেটদের বিজয় র্যালি ও বাদ্য পরিবেশনের উদ্যোগ গ্রহণ করা হয়। সে লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ বিএনসিসি প্লাটুন এবং অন্নদা সরকারি উচ্চ বিদ্যালায় বিএনসিসি প্লাটুনের ৭৬ জন ক্যাডেটের অংশগ্রহণে কাউতলি মোড় থেকে কুমারশীল মোড় পর্যন্ত বিজয় র্যালি ও বাদ্য পরিবেশন সম্পন্ন হয়েছে। উক্ত বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ বিএনসিসির প্লাটুন কমান্ডার জনাব মোঃ মাজেদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ বিএনসিসির প্লাটুন কমান্ডার জনাব মোঃ মাহমুদুল হক এবং অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় বিএনসিসির প্লাটুন কমান্ডার জনাব দুলাল চন্দ্র দাস।
মহান বিজয় দিবসকে সঠিকভাবে উদযাপন করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর বিএনসিসির প্লাটুন কমান্ডার জনাব মোঃ মাহমুদুল হক প্রধান ভূমিকা পালন করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় খুবই সুন্দর ও শৃঙ্খলভাবে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আর সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালন যেন করতে পারে সে জন্য প্রধান ভূমিকা পালন করে বিএনসিসি প্লাটুন ব্রাহ্মণবাড়িয়া।
https://slotbet.online/