• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন খেলায় ইসলামিক স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন

মোঃ নজরুল ইসলাম খান / ২৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এ ব্যাডমিন্টন খেলায় ইসলামিক স্টাডিজ বিভাগ টানা দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় ৪টি ইভেন্টের প্রতিটিতে ১৮ দল অংশগ্রহণ করেছে। এবং পৃথক এককভাবে দাবা খেলা অনুষ্ঠিত হয়েছে। ব্যাডমিন্টন (ছেলে) চ্যাম্পিয়ন : ইসলামিক স্টাডিজ বিভাগ , রানার আপ : হিসাববিজ্ঞান, ব্যাডমিন্টন (মেয়ে) চ্যাম্পিয়ন : অর্থনীতি, রানার্সআপ : ডিগ্রি (পাস), ভলিবল (ছেলে) চ্যাম্পিয়ন : উচ্চ মাধ্যমিক, রানার্সআপ : ব্যবস্থাপনা দাবা (ছেলে) চ্যাম্পিয়ন : হিসাব বিজ্ঞান রার্নাসআপ: উচ্চ মাধ্যমিক। মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোহাম্মদ সাইফুল ইসলাম খান ও মোঃ নাছির উদ্দীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ, প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শামীমুল হক। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর আহবায়ক প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসাইন। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রফেসর দিলারা আক্তার খান, প্রফেসর এ কে এম ওবায়দুল হক, প্রফেসর মোঃ বন্দে আলী, প্রফেসর রাখাল গোপ, প্রফেসর মির্জা গালিব রুমি, প্রফেসর মোঃ আবুল খায়ের ভূঞা, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, জনাব নূর মোহাম্মদ, জনাব মোহাম্মদ জহির উদ্দিন, জনাব হাবিবুর রহমান খান, জনাব তাসমিয়া সুলতানা। আরো উপস্থিত ছিলেন মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত শিক্ষকবৃন্দ- জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, জনাব মাহমুদুর রহমান ভূঞা, জনাব মোহাম্মদ আব্দুর রউফ খাঁ, জনাব রোবামা বেগম, জনাব আব্দুর রহমান মোল্লা, জনাব আবুল খায়ের, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, জনাব মোঃ মনির হোসেন, আরো উপস্থিত ছিলেন জনাব আনারুল ইসলাম। ক্রীড়া কমিটির সদস্য জনাব মোঃ মঞ্জুরুল ইসলাম, জনাব মো. মেহেদী হাসান, জনাব মো. মাহমুদুল হক, প্রমুখ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকবৃন্দ। ব্যাডমিন্টন (ছেলে) ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জনাব মোঃ আরিফুল ইসলাম। অন্যান্য খেলায় শরীর চর্চার শিক্ষক জনাব গোলাম আরিফ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতায় বক্তারা ৭১ ও ২৪ এ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন- পড়া লেখার পাশাপাশি সারা বছরও খেলাধূলা চালিয়ে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/