• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

শ্রমিকদের বাধায় কালীগঞ্জে ভাটা উচ্ছেদ স্থগিত

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি— / ১৬০ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে একটি ইটভাটা উচ্ছেদে গিয়ে শ্রমিকদের তীব্র বাধার মুখে ফিরে যেতে হয়েছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের। সোমবার দুপুর ৩টার দিকে ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের একটি দল কালীগঞ্জ পৌরসভার শিবনগর এলাকার মকছেদ আলী ব্রিকসে অভিযান পরিচালনা করে।

অভিযান শুরুর পরপরই ভাটার শ্রমিকরা ভেকুর সামনে শুয়ে পড়ে উচ্ছেদ কার্যক্রমের বিরোধিতা করেন। তারা দাবি করেন, এ ভাটায় প্রায় ২০০ শ্রমিক পরিবার জীবিকা নির্বাহ করে আসছে। ভাটা ভেঙে দিলে তাদের পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে পড়তে হবে। শ্রমিকদের ভাষায়, “ভাটা ভাঙতে হলে আমাদের লাশের ওপর দিয়েই যেতে হবে।”

ঘটনাস্থলে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম উপস্থিত ছিলেন। জানা গেছে, এটি মকছেদ আলী ব্রিকসে পরিবেশ অধিদপ্তরের চতুর্থ অভিযান।

শ্রমিক চান্দু মিয়া বলেন, তারা প্রতিবছর বিভিন্ন ভাটায় কাজ করেন এবং চলতি মৌসুমে এ ভাটায় ২০০ জনের বেশি শ্রমিক কাজ করছেন। হঠাৎ উচ্ছেদ হলে তারা সবাই বেকার হয়ে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন। তিনি এবছরের মতো ভাটা না ভাঙার দাবি জানান।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম জানান, ইটভাটা উচ্ছেদ পরিবেশ অধিদপ্তরের এখতিয়ারাধীন বিষয়। শ্রমিকদের প্রতিরোধে পরিস্থিতি অনুকূলে না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর মামলা করবে বলে তিনি জানান।

এ বিষয়ে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। এর আগে কালীগঞ্জ পৌরসভার কোটচাঁদপুর সড়কের পাশে অবস্থিত এএমবিএম ব্রিকস উচ্ছেদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/