• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণার প্রতিবাদে সংবাদ

এম এ মোমিন / ১৯২ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় রাজ্জাক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বাবলু টি কোম্পানি-র বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কোম্পানি কর্তৃপক্ষ।

রোববার ১৪-ই ডিসেম্বর বিকেলে ঠাকুরগাঁও শহরের এক রেস্তোরায় বাবলু টি কোম্পানি পক্ষে লিখিত অভিযোগ পড়ে শোনান প্রতিষ্ঠানটির ম্যানেজার হুমায়ুন কবির রেজা। 

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, শনিবার (১৩ ডিসেম্বর) জেলার বালিয়াডাঙ্গীতে জনৈক তাজমুল ও বুলবুল নামে দুই ব্যক্তি সংবাদ সম্মেলন করে বাবলু টি কোম্পানির বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক, বানোয়াট ও ভিত্তিহীন। তার বক্তব্যের মাধ্যমে কোম্পানির সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।

বাবলু টি কোম্পানি আরও জানায়, তাজমুল ও বুলবুলের সঙ্গে করা সাময়িক অস্থায়ী লিজ চুক্তি ইতোমধ্যে গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে বাতিল করা হয়েছে। চুক্তি বাতিলের বিষয়টি রেজিস্টার্ড ডাকযোগে সংশ্লিষ্ট অস্থায়ী লিজগ্রহীতাদের কাছে প্রেরণ করা হয়েছে। এরপর তারা কোম্পানির চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলুকে তার whatsapp নাম্বারে হুমকির একটি রেকর্ড পাঠান। পরে নিজের নিরাপত্তা জন্য বালিয়াডাঙ্গী থানায় একটি জিডি করেন।

এবিষয়ে অভিযুক্ত মো: তাজমুল ও বুলবুল এর সাথে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।

এব্যাপারে থানায় জিডির বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, বাবলু টি কোম্পানি-র চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/