• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

হাদির হামলাকারীদের গ্রেফতার দাবিতে নড়াইলে বৈষম্যবিরোধীর বিক্ষোভ

মো তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি : / ৩৪৮ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার সন্ধ্যা ৭.০০ টায় নড়াইল পৌরসভার পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ বিক্ষোভ মিছিল করে তারা। এসময় বিক্ষোভকারীরা অবিলম্বে ওসমান হাদীকে গুলি করা সন্ত্রাসীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. আমিরুল ইসলাম রানা, আহত জুলাইযোদ্ধা ও সংগঠনের মুখ্য সংগঠক মো. তুহিন মোল্যা, জুলাই আন্দোলন চলাকালে নড়াইলের অন্যতম সংগঠক সামিরা খানম, সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফায়াত উল্লাহ, মুখপাত্র নুসরাত জাহান, যুগ্ম সদস্য সচিব আকাশ শেখ, যুগ্ম আহ্বায়ক নয়ন শেখ, সংগঠক রাশেদুল ইসলাম, সংগঠনটির নেতা রাশেদুল ইসলাম, আরিফুল হাসান রাব্বি, তন্ময় রেজা, আহসান হাবিব, সাইফুল ইসলাম, ওয়াহিদ, আহত জুলাইযোদ্ধা হৃদয়সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মো তুহিন মোল্লা, সামিরা খানম ও শাফায়াত উল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/