• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঝিনাইদহে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী আলোচনা সভা

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১৬৯ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে নেতাকর্মীরা বাড়ি বাড়ি ও উঠানে গিয়ে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় বক্তারা বলেন, ধানের শীষের প্রার্থীরা নির্বাচিত হলে প্রতিটি পরিবারে উপকারভোগীদের জন্য ২ ধরনের কার্ড দেওয়া হবে—মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এবং পুরুষদের জন্য কৃষি কার্ড। এসব কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা পাওয়ার বিষয়টি উপস্থিত জনতার সামনে তুলে ধরেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সহ সভাপতি ও সাগান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাবিক আহমেদ বাপ্পি, সদর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. জিয়াউল ইসলাম ফিরোজ, মধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি লালসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ধানের শীষের প্রার্থীর পক্ষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/