• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়িতে হারান আলী শেখ (৫৫) নামে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে

মোঃ ইয়াছিন আলী / ২০৭ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

এ ঘটনায় নিহতের ছেলে ইকবাল হোসেন বাদী হয়ে বুধবার রাতে থানায় অভিযোগ দায়ের করেছেন।নিহত হারান আলী শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আবেদ আলীর ছেলে।

নিহতের ছেলে ইকবাল হোসেন বলেন, ‘আমার বোন শাপলা খাতুন ও বোন জামাই আবুল কালামের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এনিয়ে বুধবার বিকালে বোন জামাইয়ের বাড়ি খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাক্ষনগাতী গ্রামে সালিসি বৈঠক বসে। বৈঠকের শেষ দিকে বোন জামাই পরিবারের লোকজন নিয়ে পরিকল্পিত হামলা করে। হামলায় আমি, বাবা হারান আলী শেখ, মা মরিয়ম বেগম, আমার ভাগ্নে আলামিন ও বোন শাপলা খাতুন আহত হই।’

গুরুতর আহত অবস্থায় হারান আলী শেখকে সন্ধ্যায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, ‘‘নিহতের মেয়ে ও মেয়ে জামাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ নিয়ে বৈঠকে বসা হয়। বৈঠক শেষ দিকে মেয়ে জামাইয়ের লোকজন হামলা করে হারান আলী শেখকে পিটিয়ে হত্যা করে। রাতে থানায় গিয়ে অভিযোগ করে এসেছি।’

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/