• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বেলকুচিতে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ইয়াছিন আলী (সিরাজগঞ্জজেলা) প্রতিনিধিঃ / ৮৬ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার বেতিল বটতলা অফিসের সামনে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ–এর বেলকুচি ও চৌহালী উপজেলা মডেল কমিটি এবং সিরাজগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, বিভিন্ন পেশার মানুষ ও সাধারণ জনগণ অংশ নেন। র‍্যালিটি বেতিল বটতলা সংগঠনের নিজস্ব অফিস থেকে শুরু হয়ে কেজির মোড় ও বেতিল বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তায় ছিল এনায়েতপুর থানা প্রশাসনের টহল টিম। পরে অনুষ্ঠিত হয় মানবাধিকার বিষয়ক উন্মুক্ত আলোচনা সভা।

সিরাজগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন— সাংবাদিক আলহাজ্ব সার্জেন্ট মোঃ আইয়ুব আলী শেখ বীর (অবঃ), সভাপতি, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা কমিটি ও আজীবন সদস্য, কেন্দ্রীয় কমিটি, সার্জেন্ট মোঃ আক্তার হোসেন (অবঃ), সিনিয়র সহ-সভাপতি, আলহাজ্ব মোঃ বাহাদুর আলী সরকার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও আজীবন সদস্য, কেন্দ্রীয় কমিটি, সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য, কেন্দ্রীয় কমিটি, সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম, মানবাধিকার বিষয় সম্পাদক, সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম (আসিক), প্রচার সম্পাদকসহ জেলা কমিটির আরও সদস্যরা উপস্থিত ছিলেন।

বেলকুচি–চৌহালী উপজেলা মডেল কমিটির পক্ষে উপস্থিত ছিলেন— মোঃ শহিদুল ইসলাম (সাহেল), সভাপতি ও আজীবন সদস্য–উপপরিচালক, কেন্দ্রীয় কমিটি, মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য, কেন্দ্রীয় কমিটি, মোঃ মুসা শিকদার, সহ-সভাপতি, মোহাম্মদ আলী, তদন্ত বিষয়ক সম্পাদক, মোঃ সোহেল রানা, প্রচার সম্পাদক, মোঃ মুনজিল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মোঃ নাজমুল হাসান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শ্রী বাদল মোদক, কোষাধ্যক্ষ
এ সময় উক্ত কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “মানবাধিকার শুধু আইনি পরিভাষা নয়, এটি মানুষের জন্মগত অধিকার। মানবিক মর্যাদা, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করাই মানবাধিকার প্রতিষ্ঠার মূল ভিত্তি।”

বক্তারা আরও বলেন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ধর্ষণ, যৌতুক এবং নারী ও শিশু নির্যাতনমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আয়োজক সংগঠন জানায়, মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সচেতনতা বৃদ্ধিতে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও দেশের প্রতিটি অঞ্চলে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, বেলকুচি–চৌহালী উপজেলা মডেল কমিটি এবং সিরাজগঞ্জ জেলা শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/