• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফেনীর ফুলগাজী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে যোগদান করেছেন এস এম মিজানুর রহমান

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

ফেনী জেলার ফুলগাজী থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এস এম মিজানুর রহমান। গত রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সন্তান এস এম মিজানুর রহমান ২০০৯ সালে কক্সবাজার সদর থানায় যোগদানের মাধ্যমে পুলিশ বাহিনীতে তার কর্মজীবন শুরু করেন। এর আগে তিনি ১৯৯৬ সালে এসএসসি সম্পন্ন করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ তিনি নোয়াখালীর সেনবাগ থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন শেষে ফুলগাজী থানায় বদলি হয়ে আসেন।

দায়িত্ব গ্রহণ শেষে এস এম মিজানুর রহমান বলেন, “আমরা শাসক নয়, সেবক হতে চাই। ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়নের মানুষের জন্য থানার দরজা সবসময় খোলা থাকবে।” তিনি অপরাধ দমনে সকল শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করেন।

নতুন ওসির যোগদানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, তার নেতৃত্বে শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ আরও সক্রিয় ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সদ্য বিদায়ী ওসি মোহাম্মদ লুৎফর রহমানকে বদলি করে নোয়াখালীর চর জব্বার থানায় পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/