• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বিজ্ঞান ও রোবটিক্স মেলা ২০২৫ অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ৫১৮ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়নবিজ্ঞান বিভাগ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, প্রাণিবিজ্ঞান বিভাগ এবং গণিত বিভাগের অংশগ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন, অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ শামীমুল হক, উপাধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। এবং প্রফেসর দিলারা আক্তার খান, বিভাগীয় প্রধান, উদ্ভিদবিদ্যা বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রহমান খান, বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব এ কে এম ওবায়দুল হক, বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, জনাব তাসমিয়া সুলতানা, বিভাগীয় প্রধান প্রাণীবিদ্যা বিভাগ, প্রমুখ শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথি মহোদয় উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন,
আজকের এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আমাদের তরুণ প্রজন্মের সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি এবং ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। বিজ্ঞান কেবল পরীক্ষাগারে সীমাবদ্ধ নয়—এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো ছড়ায়। প্রযুক্তি আমাদের জীবনকে সহজতর করে, আর গবেষণা আমাদেরকে নতুন সম্ভাবনার দুয়ারে নিয়ে যায়। তোমাদের কৌতূহলই আগামী দিনের আবিষ্কারের বীজ। বিজ্ঞান ও প্রযুক্তিকে মানবতার কল্যাণে ব্যবহার করাই প্রকৃত সাফল্য।
বিজ্ঞান ও রোবটিক্স মেলার সভাপতি মহোদয়
সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,
আজকের এই রোবটিক্স ও বিজ্ঞানমেলা আমাদের তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি, কৌতূহল এবং প্রযুক্তি-নির্ভর ভবিষ্যতের প্রতিশ্রুতির প্রতিফলন।- রোবটিক্স আমাদের শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে রোবট ব্যবহার হচ্ছে সূক্ষ্ম অস্ত্রোপচার ও রোগ নির্ণয়ে। কৃষিক্ষেত্রে রোবট কৃষকদের সহায়ক হিসেবে কাজ করছে। দৈনন্দিন জীবনে রোবট আমাদের সময় ও শ্রম বাঁচাচ্ছে।
তোমরা যেন রোবটিক্স ও বিজ্ঞানের মাধ্যমে নতুন সমাধান তৈরি করো। ব্যর্থতাকে ভয় না পেয়ে প্রতিটি প্রচেষ্টা থেকে শিক্ষা নাও। প্রযুক্তিকে মানবিকতার সাথে যুক্ত করো, যাতে সমাজের প্রতিটি মানুষ উপকৃত হয়।
এছাড়া বক্তারা শিক্ষার্থীদেরকে প্রযুক্তি বিষয়ে বিভিন্ন রকমের দিক নির্দেশনা প্রদানমূলক বক্তব্য দিয়েছেন।
সবাই মিলে বিজ্ঞানমনস্ক, প্রযুক্তি-নির্ভর এবং মানবিক সমাজ গড়ে তুলার আহ্বান জানিয়ে প্রধান অতিথি মেলার উদ্বোধনী এবং বিজ্ঞান ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/