• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১৯৬ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইমরান জাকারিয়া, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা। একই সঙ্গে জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা অংশ নেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা ঝিনাইদহ জেলার সার্বিক চিত্র, চলমান পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার বাস্তবতা তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল সাংবাদিকদের মতামত ও পরামর্শ মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় বক্তব্য রাখেন—৭১ টেলিভিশনের রাজিব হাসান, সমকাল ও ডিবিসি নিউজের শাহরিয়ার রকি, ইনকিলাবের সম্রাট হোসেন, খোলা কাগজের টিপু, ইত্তেফাকের শাহানুর আলম, বাংলা বর্ণের জাহিদুজ্জামান জাহিদ, এস এম রাইহান উদ্দিন, ইন্ডিপেন্ডেন্টের বিমল সাহা, বাংলাদেশ খবরের দেলোয়ার কবির, দ্য ডেইলি স্টারের ওমর আলী সোহাগ, নবচিত্রের সম্পাদক শহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, বাংলাদেশ প্রতিদিনের রুহুল আমিন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল এবং ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবুল।

আলোচনা শেষে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ মতামতের জন্য সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/