• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নড়াইলে সরকারি গাছ কাটার অভিযোগে প্রভাবশালী হারাধন মণ্ডলের বিরুদ্ধে তদন্ত দাবি

ভ্রাম্যমাণ প্রতিনিধি : আক্তার হোসেন বাবলু / ১৮১ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত হারাধন মণ্ডলের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ—হারাধন মণ্ডল (পিতা : মৃত যতীন মণ্ডল) অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির ব্যক্তি। তিনি তার ছেলে জয় মণ্ডলকে সঙ্গে নিয়ে একটি সরকারি গাছ স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। পরে ওই ব্যক্তি গাছের মাথার অংশ কেটে ফেলেন।

এ দৃশ্য দেখে স্থানীয় সচেতন ব্যক্তিরা দ্রুত বিষয়টি কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। ইউএনও মহোদয় বিষয়টি এসি ল্যান্ডকে জানালে তিনি ঘটনাস্থলে এসে তাৎক্ষণিকভাবে গাছ কাটা বন্ধ করে দেন।

এ সময় সংবাদ সংগ্রহে গেলে হারাধন মণ্ডল ও তার ছেলে জয় মণ্ডল উপস্থিত সাংবাদিকদের ওপর চড়াও হন। অভিযোগ রয়েছে—ঘটনাটি ধামাচাপা দিতে হারাধন মণ্ডল স্থানীয় একটি ওয়ার্ড-স্তরের বিএনপি নেতাকে টাকা দিয়ে বিষয়টি ম্যানেজ করার চেষ্টা করছেন।

স্থানীয়রা বলেন, যেভাবে গাছটি কাটা হয়েছে তাতে গাছটি মরে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর গাছটি মারা গেলে পাশের ব্রিজ, বৈদ্যুতিক তারের দুইটি খুঁটি এবং নতুন নির্মিত পিচ ঢালা রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।

তাই স্থানীয় জনগণের দাবি—ফ্যাসিবাদী আচরণকারী হারাধন মণ্ডল ও তার সহযোগীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/