• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
১৭ বছরের বঞ্চনার কথা তুলে ধরে উন্নয়নের প্রতিশ্রুতি মাসুদ সাঈদীর সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল

ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই খুন

আজাদ হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি : / ১৪৬ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

ঝিনাইদহ সদর উপজেলার ৬নং গান্না ইউনিয়নের বেতাই গ্রামে নিজের ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই সোহেল রানা (৪০) নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোহেল রানা বেতাই গ্রামের শফিউদ্দিন মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, ছোট ভাই জুয়েল দীর্ঘদিন সিঙ্গাপুরে কাজ করতেন। দুই মাস আগে ছুটিতে বাড়ি এসে বড় ভাই সোহেলের কাছে বিদেশে থাকা অবস্থায় পাঠানো টাকার হিসাব চান তিনি। এমন দাবি করার পর থেকেই দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। রবিবার দুপুরেও জুয়েল বড় ভাইয়ের কাছে টাকা-পয়সার হিসাব চাইলে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জুয়েল বাড়ির বটি দিয়ে সোহেলের ওপর হামলা চালান। পরিবারের লোকজন দ্রুত আহত সোহেলকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আরও তথ্য জানানো হবে।”

পারিবারিক বিরোধের জেরে এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় গভীর শোক নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/