• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

দেবিদ্বারে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ২৯৩ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার দেবিদ্বারে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ফয়সাল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ৪ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়নপুর (ছয়গুরা) গ্রামের ভিক্টিমের বাড়িতে। গ্রেপ্তারকৃত ফয়সাল একই গ্রামের মো: জিয়ার ছেলে এবং পেশায় একজন ট্রাক হেলপার।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার রাতে ভিক্টিমের ঘরে একা থাকার সুযোগে ফয়সাল প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্তের পরিবার নানা প্রলোভন দেখায় এবং চাপ সৃষ্টি করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজনা তৈরি হয়।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয়রা ফয়সালকে আটক করে পুলিশে খবর দেন। রাত ৯টার দিকে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। পরে ভিক্টিমের ছেলে বাদী হয়ে মামলা করেন।

দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মঈনুদ্দীন বলেন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ঘটনার সত্যতা স্বীকার করেছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/