• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ যুবক আটক -১

যশোর জেলা প্রতিনিধ- মানিক হোসেন: / ১৭৫ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

যশোরে বিজিবির বিশেষ অভিযানে প্রায় এক কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

আজ রোববার (৭ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সদর উপজেলার দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে কুষ্টিয়ার মিরপুরের বাসিন্দা বিকাশ কুমার ঘোষ (৩৪)–কে আটক করা হয়।

বিজিবি জানায়, ভোর ৫টা ৩০ মিনিটে সন্দেহজনক চলাফেরা দেখে তাকে থামানো হলে প্যান্টের পকেটে লুকানো অবস্থায় ৫১৫.৯ গ্রাম ওজনের তিনটি স্বর্ণবার ও চারটি স্বর্ণালংকার পাওয়া যায়। এ ছাড়াও তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন, হাতঘড়ি ও নগদ ১ হাজার ৫৪৯ টাকা জব্দ করা হয়।

জব্দ স্বর্ণ ও সামগ্রীর মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৩ লাখ ৫৯ হাজার ৮০৭ টাকা। ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ জানান, ঢাকার তাঁতিবাজার থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

ঐ যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/