• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন

আজাদ হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি : / ১৩৮ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

‘সুস্থ শহরের জন্য স্বাস্থ্যকর মাটি’— এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব মৃত্তিকা দিবস। রোববার সকালে সদর উপজেলার আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজ মিলনায়তনে দিনব্যাপী আলোচনা সভা, র‍্যালি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আরআরএফ। বিশ্বব্যাংকের অর্থায়ন এবং পিকেএসএফ-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি ঘিরে শিক্ষার্থী ও স্থানীয় কৃষকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।

ইকড়া পরিবেশ ক্লাবের সভাপতি সবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন রহমান এবং কলেজের অধ্যক্ষ মোস্তফা শাহিদ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনভায়রনমেন্ট অ্যান্ড আরইসিপি কর্মকর্তা বাপ্পী অধিকারী।

দিনের শুরুতে কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে সমবেত হয়। পরে আলোচনা সভায় বক্তারা মাটির স্বাস্থ্য রক্ষাকে টেকসই কৃষি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব জীবনযাত্রার মূল ভিত্তি হিসেবে তুলে ধরেন। তারা বলেন, বর্তমান সময়ে মাটি ক্ষয়ের হার বৃদ্ধি, অতিরিক্ত সার ও কীটনাশকের ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে মাটির উর্বরতা হুমকির মুখে পড়েছে। এজন্য প্রতিটি কৃষককে জমি চাষের আগে মাটি পরীক্ষা করে সঠিক সার ব্যবস্থাপনা গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা মাটির গঠন, গুণাগুণ এবং সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চাষাবাদে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষায় মাটির গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, “স্বাস্থ্যকর মাটি মানেই স্বাস্থ্যকর ভবিষ্যৎ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/