• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সোনাইছড়ি খালপাড় পরিদর্শনে উপজেলা প্রশাসন

শাহাদাত কামাল শাকিল: / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের ভুবনপুর-জঙ্গলপুর-চাষাপাড়া সোনাইছড়ি খাল খননের উদ্ধৃত মাটি অপসারণ স্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। বুধবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার সোনাইছড়ি খালের ভুবনপুর-জঙ্গলপুর অংশ পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মহিউদ্দিন, উপজেলা সার্ভেয়ার আরিফুর রহমান, ঠিকাদার প্রতিষ্ঠান মাহমুদউল্লাহ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ মির হোসেন উপস্থিত ছিলেন। সূত্রে জানা যায়, ৩০/০৪/২০২৫ তারিখের নিলামে সর্বোচ্চ ডাককারী ঠিকাদার প্রতিষ্ঠান মাহমুদউল্লাহ এন্টারপ্রাইজ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন সোনাইছড়ি খাল ১১.২৫০ কি.মি হতে ১৩.২০৫ কি.মি পর্যন্ত খননের উদ্ধৃত মাটি অপসারণের কাজ পায়। বর্ধিত সময়ানুযায়ী আগামী ৩০ জানুয়ারী ২০২৬ এর মধ্যে নিজ দায়িত্বে ও খরচে শর্তসাপেক্ষে খাল খননের উদ্ধৃত মাটি অপসারণ করতে হবে ঠিকাদার প্রতিষ্ঠানকে। শর্তানুযায়ী কোনক্রমেই খালের সিএস, বিএস নকশা ও পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন, ড্রয়িং, নকশা পরিবর্তন করা যাবে না। খালের পাড় ও রাস্তার কোন প্রকার ক্ষতি সাধন করা যাবে না। খালের পার্শ্ববর্তী জমির মালিকের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না। -রূপসী বাংলা শর্তানুযায়ী সোনাইছড়ি খাল খননের উদ্ধৃত মাটি অপসারণ হচ্ছে কিনা এই বিষয়টি নিশ্চিত হতে সরেজমিন পরিদর্শনে এসে ঠিকাদারকে নিয়ম মেনে কাজ করার নির্দেশনা দেন উপজেলা প্রশাসন। ঠিকাদার তিষ্ঠান মাহমুদউল্লাহ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ মির হোসেন বলেন, ইউএনও মহোদয় ও পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা অনুযায়ী শতভাগ নিয়ম মেনে কাজ করা হবে। কোন ভাবেই নিয়মের ব্যত্যয় ঘটবে না। এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় জানান, শর্তসাপেক্ষে খাল খননের উদ্ধৃত মাটি অপসারণ করতে ঠিকাদারকে নির্দেশনা দেয়া হয়েছে। কোনভাবেই খালের সিএস, বিএস নকশা ও পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন, ড্রয়িং, নকশা পরিবর্তন করা যাবে না। খালের পাড় ও রাস্তার কোন প্রকার ক্ষতি সাধন করা যাবে না। খালের পার্শ্ববর্তী জমির মালিকের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/