• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে যুব দক্ষতা উন্নয়ন বিষয়ে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

আজাদ হোসেন / ৯৯ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

জেলায় যুবদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানমুখী সক্ষমতা উন্নয়নে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাস্তবায়িত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। কর্মশালায় ঝিনাইদহ সদর, শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলার মোট ৪০ জন স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এসডিএফ দীর্ঘদিন ধরে কার্যকর ভূমিকা রাখছে। বিশেষ করে যুবদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, উদ্যোগ সৃষ্টি ও আর্থিক অন্তর্ভুক্তিকে আরও গতিশীল করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।

বক্তারা আরও উল্লেখ করেন, সুশিক্ষা, প্রযুক্তি জ্ঞান, উদ্যোক্তা সৃষ্টি এবং বাজারসংযোগের মাধ্যমে যুব সমাজকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা গেলে দারিদ্র্য হ্রাসে বড় ধরনের সাফল্য অর্জন সম্ভব। এজন্য মাঠপর্যায়ে সেবা প্রাপ্তি সহজ করা এবং স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সক্রিয় ভূমিকা অপরিহার্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক কামাল বাশারসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জন প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা।

কর্মশালায় অংশগ্রহণকারীরা যুবদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, সুযোগ সৃষ্টি ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/