• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে মুরাদ হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের অভিযানে গ্রেফতার

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১৯৩ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর থানার চাঞ্চল্যকর মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প। দেশের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সর্বদা কঠোর পরিশ্রম করে যাচ্ছে। বিভিন্ন সময় সংঘটিত গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর অপরাধের রহস্য উদঘাটন এবং সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে।

এরই অংশ হিসেবে বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে র‍্যাব-৬ এর সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প ও ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন শশ্মানপাড়া ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গত ২৯ নভেম্বর ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি সিটি মোড়ে একটি সিমেন্টের দোকানে সংঘটিত মুরাদ হত্যা মামলার এজাহার নামীয় ২ নম্বর পলাতক আসামি আলম (৫০), পিতা-মৃত কাজেম মণ্ডল, ঠিকানা—পবহাটি, ঝিনাইদহ সদর—কে গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, মুরাদের বাবার মৃত্যুকে কেন্দ্র করে দশদিন আগে মুরাদ ও আলমের মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। মুরাদ তার বাবার দোয়া মাহফিলে জিলাপি বিতরণ করলে আলম অপমানজনক মন্তব্য করেন, যা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় গত ২৯ নভেম্বর মুরাদ পবহাটি সিটি মোড়ে দাউদের সিমেন্টের দোকানে অবস্থানকালে আলমসহ অন্যান্য আসামিরা অতর্কিত হামলা চালায়। চাকু, হাতুড়ি ও লাঠি দিয়ে আঘাত করে মুরাদকে হত্যা করা হয়। পরে মুরাদের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে আলমসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে এ মামলার এজাহারভুক্ত ৮ নম্বর পলাতক আসামি রাহাত (২৫) কে গ্রেফতার করা হয়েছিল। অন্য পলাতক আসামিদের আটক করতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/