• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

মহিউদ্দিন মহি খন্দকার; স্টাফ রিপোর্টার:- / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ প্রেসক্লাব গভঃ রেজিঃ নং-৯৮৭৩৬/১২ ফেনী জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে শহরের “ডি রয়েল স্যামন” হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

আরটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আজাদ মালদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান, বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসনের সহকারি কমিশনার ফারাজ হাবীব খান, জেলা তথ্য অফিসার এস এম আল আমিন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি,
ও বাংলাদেশ প্রেসক্লাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সাংবাদিক শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ফরিদ খান বলেন; সাংবাদিকদের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিল নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সারাদেশে কতজন সাংবাদিক আছে তাদের কাছেও সঠিক তালিকা নাই।
আমাদের দেশে পাঠ্যবইয়ে সাংবাদিকতার উপরে কোন পড়াশোনা নাই। এ বিষয়ে মাধ্যমিক পর্যায় থেকে অন্তত একটি বিষয় বা একটি প্রবন্ধ থাকা উচিত।
সাংবাদিকদের শিক্ষাগত জবাবদিহিতা থাকবে তার নিজস্ব মিডিয়ায়। কোন সাংবাদিককে যে মিডিয়া হাউজ নিয়োগ দিবে সকল জবাবদিহিতা সে মিডিয়া হাউজের। সাংবাদিকতায় আইডি কার্ড ও নিয়োগপত্র থাকলেই তিনি একজন সাংবাদিক হিসেবে গণ্য হবেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ প্রেসক্লাব কোন মাসিক চাঁদা বা অনুদান সংগ্রহ করে না। কোন চাঁদাবাজ বা অপকর্মে জড়িত কাউকে এ সংগঠনের সদস্য করা হবে না।

এম এ দেওয়ানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক ফেনীর শক্তি পত্রিকার সম্পাদক শেখ ফরিদ রতন, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসাইন, বৈশাখী টিভির ফেনী প্রতিনিধি রাজন দেবনাথ, হাসনাত তুহীন, সাপ্তাহিক হকার্সের রিপোর্টার মোঃ হুমায়ুন, কবি গাজী হানিফ, এমএ রহমান দুলাল ভুঁইয়া, প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান মাহমুদ, আবু ইউসুফ মিন্টু, শাহ শহীদ, ওমর ফারুক, ফয়েজুল আবছার চোধুরী বাদল, ফেনী সদর উপজেলা কমিটির আহ্বায়ক মুজাহিদুল ইসলাম জাবের, ছাগলনাইয়া উপজেলা কমিটির আহ্বায়ক নুরুল আমিন, ফুলগাজী উপজেলা কমিটির আহ্বায়ক মহিউদ্দীন মহি, সোনাগাজী উপজেলার আহ্বায়ক ফখরুল ইসলাম, হাফেজ মাওঃ আহসান উল্যাহ, সৈয়দ মনির, এমরান পাটোয়ারি, রাজন, কাউছার, হাবীব মিয়াজী প্রমুখ। সম্মেলনে কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাওঃ মাজহারুল ইসলাম।

সম্মেলনের ২য় অধিবেশনে আজাদ মালদারকে সভাপতি, এমএ দেওয়ানীকে সাধারণ সম্পাদক, ফারুক সবুজকে সাংগঠনিক সম্পাদক ও মহিউদ্দীন মহিকে কোষাধ্যক্ষ ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান। এ সময় আগামী ৭ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট জেলা জেলা কমিটি চূড়ান্ত করে অনুমোদনের জন্য কেন্দ্রে দাখিলের নির্দেশ দেয়া হয়। সম্মেলনে ফেনী জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/