• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বোদা উপজেলায় জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ

মোমিন ইসলাম সরকার / ১৬৩ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

স্বপ্ন হবে সত্যি, দক্ষ হলে জনশক্তি, ক্ষমতায়িত নারীশক্তি,পরিবারের মুক্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই শ্লোগানকে ধারন করে “বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল আমার বিজয়ের শক্তি” এই কর্মপন্থাকে সামনে রেখে আজ পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নে মহিলাদলের উদ্যোগে প্রায় ৫শত মা বোনদের উপস্থিতিতে “মা বোনদের আলাপ” শীর্ষক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এবং অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সকল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

সমাবেশে তিনি বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য কী ধরনের পরিকল্পনা গ্রহণ করা হবে, কোন কোন সুযোগ–সুবিধা নিশ্চিত করা হবে এবং নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে কী কী উদ্যোগ নেওয়া হবে—এসব বিষয়ে বিস্তারিত ও খোলামেলা আলোচনা করেন।

তিনি জানান যে, বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড,হেলথ কার্ড, নারীর শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন এবং রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দেবে। পাশাপাশি নারীদের প্রশিক্ষণ, স্বাবলম্বী হওয়ার সুযোগ এবং সামাজিক সুরক্ষার নিশ্চিত
করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত নারীরা শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন করেন। আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে শ্রবন করেন এবং ,, তারেক রহমান প্রদত্ত ৩১ দফার আলোকে উত্তর দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/