• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মুরাদ হত্যা মামলার আসামি রাহাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬

আজাদ হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি- / ১৩৮ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

ঝিনাইদহ সদর থানার চাঞ্চল্যকর মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম পলাতক আসামি রাহাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬, সিপিসি-২। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধ দমনে র‌্যাবের দ্রুত পদক্ষেপ সবসময়ই জনমনে আস্থা সৃষ্টি করেছে। তারই ধারাবাহিকতায় মামলা রুজুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এই গুরুত্বপূর্ণ আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

অদ্য ১লা ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সদর থানাধীন উদয়পুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার করা হয় রাহাত (২৫), পিতা ইউনুচ লস্কর, সাং—পবহাটি, থানাঃ ও জেলাঃ ঝিনাইদহকে।

এজাহারে উল্লেখ রয়েছে, দিন দশেক আগে মুরাদের পিতা মারা গেলে তিনি দোয়া মাহফিলের আয়োজন করেন এবং মিলাদ শেষে জিলাপি বিতরণ করেন। এ বিষয়কে কেন্দ্র করে মামলার ২ নম্বর আসামি আলম অবমাননাকর মন্তব্য করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরই সূত্র ধরে গত ২৯ নভেম্বর বিকেলে পবহাটি সিটি মোড়ে জনাব দাউদের সিমেন্টের ঘরে বসে থাকা অবস্থায় রাহাতসহ অন্য আসামিরা অতর্কিতভাবে মুরাদের ওপর হামলা চালায়। চাকু, লাঠি ও হাতুড়ি দিয়ে নির্বিচারে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে রাহাতসহ বেশ কয়েকজনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে রাহাত পলাতক থাকলেও তথ্যভিত্তিক অভিযানে র‌্যাব তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত রাহাতকে আইনি প্রক্রিয়ার জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/