• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

গাজীপুর জেলা প্রতিনিধি / ২৭৯ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের শ্রীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার মাগরিবের পর উপজেলার সাতখামার এলাকায় বিএনপির কার্যালয়ে এ আয়োজন করে শ্রীপুর উপজেলা জিয়া মঞ্চ।

দোয়া মাহফিলে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা সদস্য মো. নঈম উদ্দিন আকন্দ, উপজেলা মহিলা দলের সভাপতি পাপিয়া সুলতানা শিলা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য নাজমুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আকন্দ, গাজীপুর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আকন্দ রাজু এবং সাংগঠনিক সম্পাদক ডাঃরইস কায়সার।

নেতারা দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জিয়া মঞ্চের সভাপতি অজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সজীব আহমেদ রোকন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং শ্রীপুর উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দলের আহ্বায়ক ইঞ্জিঃ মোমেন আকন্দ। দোয়া মাহফিলে প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।

দলীয় সূত্র জানায়, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া অনুষ্ঠিত হচ্ছে।

১৯৯১ সালে দেশে সংসদীয় গণতন্ত্র পুনর্বহালে ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তিনি বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/