• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নড়াগাতীতে দুই ইউপি সদস্যকে হুমকি দিয়ে রেজুলেশনে স্বাক্ষর করানোর অভিযোগ

চৌধুরী জুয়েল রানা / ১০২০ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নড়াগাতীর বাঐসোনা ইউনিয়নের দুই নির্বাচিত ইউপি সদস্যকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ইউনিয়ন পরিষদের রেজুলেশনে স্বাক্ষর করানোর অভিযোগে সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ সোহাগ শেখ এবং ৭ নং ওয়ার্ডের মেম্বার কৌশিক বৈরাগী।

জিডিতে উল্লেখ করা হয়েছে,গতকাল রবিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মিটু শেখ ফোনে জরুরি দরকার বলে কৌশিক বৈরাগীকে ইউনিয়ন পরিষদে ডেকে আনে। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন তার অনুসারীরা। অভিযোগ অনুযায়ী, তাদের মারপিট বা খুন করার হুমকি দিয়ে জোরপূর্বক রেজুলেশনে স্বাক্ষর করানো হয়। ভয়ে তারা স্বাক্ষর দিয়ে পরিষদ থেকে বের হন।

সোহাগ শেখ ও কৌশিক বৈরাগী জানান, জোরপূর্বক নেওয়া স্বাক্ষরে তাদের কোনো সম্মতি ছিল না। তাই তারা নড়াগাতী থানায় গিয়ে সাধারণ ডায়েরী করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি যোগানিয়ায় ইমদাদ আলী হত্যার ঘটনায় বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান চুন্নু শেখ এজাহারভুক্ত আসামি হয় এবং বর্তমানে পলাতক রয়েছেন। এই পরিস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অধীনে পরিষদ পরিচালনার জন্য তিনজন প্যানেল মেম্বার সংরক্ষিত ছিলেন—আহম্মাদী বেগম, মিটু শেখ ও শাকিলা বেগম। স্থানীয়রা মনে করছেন, চেয়ারম্যানের অনুপস্থিতিতে মিটু শেখ এই ধরনের জোরপূর্বক স্বাক্ষরের চেষ্টা করেছেন।

মিটু শেখ বাঐসোনা গ্রামের মৃত আব্দুল হাই শেখের ছেলে। নড়াগাতী থানার পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/