• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নাগরপুরে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর সংবাদ সম্মেলন

মো: রেজাউল করিম। / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী রবিউল আওয়াল লাভলু মনোনয়ন বঞ্চিত একটি অংশের উদ্দেশ্যমূলক, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নাগরপুরের নিজ বাসভবনে তিনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সহ-সভাপতি তোফায়েল আহম্মেদ বাছেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ খান ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, মীর সোহেলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

লিখিত বক্তব্যে লাভলু জানান, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয়। ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ছাত্রদলের রাজনীতিতে যোগ দিয়ে ১৯৮৯ সালে মহসিন হলে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। ৯০–এর আন্দোলনে সরব ভূমিকা রাখেন।

পরবর্তীতে তিনি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর বিএনপির সদস্য, টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার সিএসএফ হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি জানান, ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন না পেলেও দলের স্বার্থে প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এমনকি ২০১৮ নির্বাচনে অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীকে সমর্থন করতে গিয়ে তাকে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তবুও তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সব আন্দোলনে রাজপথে থেকেছেন এবং দলের প্রতি নিবেদিত থেকেছেন।

লাভলু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করলে তিনি নিজ এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের মাঝে দফাগুলোর মূল বক্তব্য তুলে ধরেন। দীর্ঘদিনের ত্যাগ, রাজনৈতিক যোগ্যতা, জনপ্রিয়তা ও সততার ভিত্তিতে তাকে টাঙ্গাইল–৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী করা হয়।

মনোনয়ন ঘোষণার পর নাগরপুর–দেলদুয়ারের সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে তার বাসভবনে। সংশ্লিষ্ট ইউনিটগুলো প্রচার-প্রচারণা জোরদার করতে ইতোমধ্যে ধারাবাহিকভাবে মতবিনিময় চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

কিন্তু এই অবস্থায় ঈর্ষান্বিত হয়ে কিছু মনোনয়ন বঞ্চিত ও স্বার্থান্বেষী মহল সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা, বিকৃত ও উদ্দেশ্যমূলক তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেন লাভলু। তিনি বলেন, যারা সত্যিকার অর্থে দলকে ভালোবাসেন তারা কখনোই দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাতে পারে না।

তিনি জাতীয়তাবাদী শক্তির প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশের স্বার্থে ও দলের ঐক্য রক্ষায় সবাইকে এক হয়ে তারেক রহমানের নেতৃত্বে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/