‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবারো প্রদর্শনীস্থলে ফিরে আসে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা, জেলা পরিষদের কর্মকর্তা সেলিম রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, খামারি ও উদ্যোক্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ বিভাগ শুধু চিকিৎসা সেবা প্রদানেই সীমাবদ্ধ নয়, খামারিদের উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই খামার ব্যবস্থাপনা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালনা করে থাকে। তারা খামারি ও সাধারণ জনগণকে প্রাণিসম্পদ অফিসে এসে পরামর্শ ও সেবা গ্রহণের আহ্বান জানান, যাতে এ খাতের উন্নয়ন আরও ত্বরান্বিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এস এম আতিকুজ্জামান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ রেজাউল করিম প্রাণিসম্পদ খাতে সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম এবং সরকার গ্রহণ করা পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এবারের প্রদর্শনীতে মোট ২৯টি স্টল স্থাপন করা হয়। স্টলগুলোতে বিভিন্ন খামারি, উদ্যোক্তা ও কৃষাণ-কৃষাণীরা তাদের পালিত গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগিসহ নানা প্রাণিসম্পদ প্রদর্শন করেন।
https://slotbet.online/