• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

বাকি না দেওয়াতে দোকানদারকে কুপিয়ে হত্যা আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১

নাজিম উদ্দিন রানা: / ৬৭ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি ইউছুফ আলীকে গ্রেফতার করে র‍্যাব-১১,সিপিসি-৩,নোয়াখালী।

বুধবার (২৬ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু।

তিনি বলেন, রামগঞ্জে দোকানে বাকি দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ী আনোয়ারের সঙ্গে অভিযুক্ত ইউছুফ ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দোকানের ভেতরের দিকে ইউছুফ তাকে ডেকে নিয়ে যায়। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে আঘাত করে। পরে ইউছুফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে মামলা করেন।

মিঠুন কুমার কুন্ডু বলেন, র‌্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে ঢাকার নিকুঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ইউসুফকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/