• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে মাদক মামলায় মা-ছেলেসহ তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

শামীম রিগান / ১৮৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

পিরোজপুরে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার ছেলে ও মেয়েকেও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় অনুযায়ী, শারমীন আক্তারের ছেলে মেহেদী হাসান মুন্নাকে (১৯) এক বছর ৯ মাস কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা এবং মেয়ে ইকতার জাহান তিশাকে (২২) এক বছর ৬ মাস কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। মামলার অপর আসামি সাইফুল ইসলাম পায়েলকে (২৬) খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের খলিলুর রহমানের স্ত্রী শারমীন আক্তার (৪৫), তার ছেলে মেহেদী হাসান মুন্না (১৯) ও মেয়ে ইকতার জাহান তিশা (২২)।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পিরোজপুর জেলার পরিদর্শক মো. বদরুল হাসানের নেতৃত্বে শিয়ালকাঠী গ্রামে অভিযান চালানো হয়। ওই সময় আসামিদের কাছ থেকে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ দুই লাখ ৫৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

ঘটনার পর চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনায় আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করেন।

পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন বলেন, “মামলার প্রধান আসামি শারমীন আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি দুই আসামিকেও পৃথক দণ্ড দেওয়া হয়েছে। একজন আসামিকে খালাস দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/