• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ফুটফুটে এক নবজাতক কন্যাকে ফেলে রেখে পালিয়ে গেছে তার মা–বাবা

মোঃ রিপন হোসেন / ১৫৪ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে,গত ২৩ নভেম্বর রবিবার দুপুরে প্রসব ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন মিম নামের এক নারী। সঙ্গে ছিলেন তার স্বামী পরিচয় দেওয়া রবিউল। সবকিছুই ছিল যেন স্বাভাবিক—দুপুর ১২টায় ভর্তি, বিকেল ৪টার দিকে স্বাভাবিক প্রসবে জন্ম নেয় চাঁদের মতো একটি কন্যাশিশু।

কিন্তু পরদিন সোমবার (২৪ নভেম্বর) সকালে ডাক্তার রাউন্ডে এসে চোখ কপালে ওঠে সবার—শিশুটি বেডে থাকলেও তার মা–বাবার কোনো খোঁজ নেই! ওয়ার্ডজুড়ে তখন শুধু স্তব্ধতা আর গুঞ্জন।
হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত যোগাযোগ করার চেষ্টা করে তাদের দেওয়া নম্বরে। কিন্তু বারবার ফোন করেও পাওয়া যায়নি কাউকে। মনে হচ্ছে, পরিকল্পিতভাবেই নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেছে তারা। ভর্তি টিকিট পর্যন্ত নিজেদের সঙ্গে নিয়ে যাওয়ায় শনাক্ত করাটাও কঠিন হয়ে উঠেছে।
এদিকে ফুটফুটে শিশুটিকে এক নজর দেখতে ওয়ার্ডে শুরু হয়েছে মানুষের উপচে পড়া ভিড়। কেউ বলছে—এভাবে কী করে নিজের রক্তমাংস ফেলে যায়? কেউ চুপচাপ দাঁড়িয়ে কাঁদছেন শিশুটার ভাগ্য ভেবে। হাসপাতাল কর্মীরা জানাচ্ছেন—পরিস্থিতি সামাল দিতেই হিমশিম খেতে হচ্ছে তাদের।

হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে নিরাপদে রেখেছে এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে। তদন্ত শুরু হয়েছে— কে এই মিম? সত্যিই কি রবিউল তার স্বামী? কেন তারা সন্তান রেখে পালাল? সব প্রশ্ন এখন এক রহস্য, এক মানবিক শূন্যতা।

দরদভরা চোখে সবাই তাকিয়ে আছে সেই ছোট্ট কন্যাটির দিকে— যে পৃথিবীতে এসেছে মাত্র কয়েক ঘণ্টা, অথচ প্রথম আলো দেখেই হারিয়েছে সবচেয়ে আপন দুজন মানুষকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/