• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

হরিপুরে অবহেলিত শিশুপার্ক রাত্রে রূপ নিচ্ছে মাদকসেবীদের আড্ডা খানায়

নিজস্ব প্রতিবেদক ; / ১১৪ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের নির্মিত শিশুপার্কটি নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন অরক্ষিত স্থানে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে পার্কটি মাদকসেবীদের নিয়মিত আড্ডাস্থলে পরিণত হওয়ায় এলাকায় চুরি, জুয়া, মাদকসেবনসহ ছোটখাটো অপরাধের প্রবণতা বাড়ছে।

সোমবার (২৪ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, পার্কজুড়ে ভাঙা অবকাঠামো, ঝোপঝাড়ে ভরা পরিবেশ, কোথাও নেই সীমানাপ্রাচীর বা নিরাপত্তা ব্যবস্থা। দিনের বেলায় গবাদিপশুর বিচরণস্থল আর সন্ধ্যার পর বখাটেদের জমায়েত—এ দু’চিত্রই এখন নিয়মিত।

২০১৬-১৭ অর্থবছরে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৮ সালের নভেম্বরে উদ্বোধনের পর পার্কটি কিছুদিন শিশুদের প্রাণবন্ত বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিতি পায়। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে অল্প সময়েই এটি পরিত্যক্ত স্থানে পরিণত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়“পার্কটি এখন নিরাপত্তাহীনতার প্রতীক। রাতে মাদকসেবীদের আড্ডা যেমন সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে, তেমনি দিনে শিশুরাও নিরাপদ পরিবেশ পাচ্ছে না।”

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, “পার্ক এলাকায় একাধিকবার মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। আরও কঠোর নজরদারি নিশ্চিত করা হবে।”

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সন্ধ্যার পর টহল বাড়ানোর পাশাপাশি সীমানাপ্রাচীর ও লাইটিং স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে—শিগগিরই কাজ শুরু হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/