• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

তিন মাসের শিশুকে হত্যা চেষ্টা, সম্পত্তি আত্মসাৎ করার পাঁয়তারা ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ প্রতিনিধি: / ১০৩ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

সম্পত্তির জন্য তিন মাসের শিশু সন্তানকে পানিতে পেলে হত্যার হুমকির অভিযোগ উঠেছে তারই চাচা সিরাজের বিরুদ্ধে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের উত্তর পারাভাঙ্গা গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এমনই অভিযোগ করেন শিশুটির মা রুকসানা ও তার স্বামী তাহেরের পরিবার।

সংবাদ সম্মেলনে রুকসানা অভিযোগ করে বলেন, সম্পত্তি আত্মসাৎ করার জন্য দেবর সিরাজ ও তার ৮ স্ত্রীর সন্তানের নিয়ে জোরপূর্বক জমি দখল গাছ-পালা কর্তনসহ বাড়িতে হামলা ও পুকুর থেকে মাছ চুরি করে বিক্রি করে দেয়। মাছ চুরির ঘটনায় আমার স্বামী তাহের বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।

রোকসানার অভিযোগ, গত ১৫ নভেম্বর বাড়ির বিভিন্ন ফলের গাছ কেটে ফেলে সিরাজ ও তার সন্তানেরা। এর প্রতিবাদ করতে গেলে সিরাজ, তাঁর ছেলে আলফাজ, পলাশ, ফরহাদ, হানিফ, সৌরভ, মেয়ে মমতা ও জহুরা আমাকে এবং আমার স্বামীর পরিবারের অন্য সদস্যদের হত্যা করতে চায়। পরে আমার তিন মাসের শিশু সন্তান জান্নাতকে জোর করে নিয়ে গিয়ে পানিতে ফেলে হত্যার চেষ্টা করে। এমতাবস্থায় বাড়িতে থাকা আমাদের জীবনের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। তাই জীবনের নিরাপত্তার জন্য ননদের বাড়িতে আশ্রয় নিয়েছি।

ভুক্তভোগী তাহের বলেন, আমার কোনো সন্তানাদি না থাকায় আমি দ্বিতীয় বিয়ে করি। দ্বিতীয় স্ত্রী রোকসানা ও আমার দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তান জান্নাতের বয়স তিন মাস। আমার স্ত্রী রোকসানার গর্ভে সন্তান আসার পর থেকেই আমার ভাই ও ভাতিজারা মিলে আমার শিশু সন্তান সহ হত্যার চেষ্টা সহ আমার সম্পত্তি আত্মসাৎ ও বেদখলের পাঁয়তারা করিতেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিযুক্ত সিরাজ মিয়ার কন্যা বিলকিস আক্তার, তিনি বলেন আমার বাবা ৭/৮টি বিবাহ করেছে, আমার বাবা ও ভাইয়েরা আমার তিন মাসের চাচার মেয়েকে সহ চাচাকে হত্যা ও জমি দখলের চেষ্টা করছে। ইতিমধ্যে ফিসারি মাছ লুটপাট করেছে।
অভিযুক্ত সিরাজের মা জানান আমার ছেলে ও নাতিরা আমাকে সহ আমার ছেলে তাহের ও তার স্ত্রী ও সন্তানকে হত্যা করার ষড়যন্ত্র করছে। তাই আমরা প্রাণ বাঁচাতে শহরে মেয়ের বাসায় আশ্রয় নিয়েছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অভিযুক্ত সিরাজের বোন হামিদা ও আছিয়া। তারাও বলেন, আমার ভাই তাহের ও তার স্ত্রী ও সন্তানকে অপর ভাই সিরাজ ও মাকেও মারতে আসে, গত কয়েকদিন আগে পুকুর থেকে মাছ চুরি করেছে।
অভিযোগের বিষয়ে জানতে পলাশের সাথে কথা হলে তিনি বলেন, দাদার জমি নিয়ে চাচার সাথে পারিবারিক বিরোধ রয়েছে। ডিবি এসে তদন্ত করে গেছে আপনারাও আসুন সরজমিনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/