• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে ৪২ বিজিবি কর্তৃক মাদকদ্রব্যসহ ০১ জন আসামী আটক এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি প্রদান

মুসলিম হক, বিরল, (দিনাজপুর) / ৯৫ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার সকাল ০৯.২০ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ দিনাজপুর জেলার বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নাধীন সীমান্ত মেইন পিলার ৩৩১ হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাকুড়া বাজার নামক স্থানে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ০১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বহন করছে বলে জানা যায়। উক্ত সংবাদের ভিত্তিতে কিশোরীগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল বর্ণিত স্থানে গমন করতঃ গোপালপুর গ্রামের মোবারক আলী এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রশিদুল ইসলাম (২৫) কে ১৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদক ব্যাবসায়ীকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৭ (সাত) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০/- টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়। এছাড়াও বিজিবি, পুলিশ ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে উক্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ধ্বংস করা হয়। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীকে বিরল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হলে থানা পুলিশ তাকে জেলা কারাগারে প্রেরণ করে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের কঠোর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/